চুয়াডাঙ্গা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, সরকার বললে নাকি ক্রসফায়ার চালাবেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Padma Sangbad
২১

রাজনীতি ডেস্ক।।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে ‘নতুন বেনজীর’ আখ্যা দিয়ে তার ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আইজিপির বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, পুলিশে নতুন বেনজীর এসেছেন, যিনি সরকার নির্দেশ দিলে ক্রসফায়ার চালানোর কথা বলছেন। এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পুলিশের ওপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে হলে আইজিপিকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে বলেও দাবি জানান এনসিপির এই নেতা।

জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে আলোচনা করেও সমাধান না পাওয়ায় তাদের আবার রাজপথে নামতে হয়েছে বলে জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, জনগণের সমস্যা নিয়ে সংসদে কথা বলতে বলেছিল সরকার। কিন্তু সেখানে সমস্যার সমাধান হয়নি। তাই আবারও রাজপথে নামতে হয়েছে। কেননা মাসে মাসে টাকা দিয়েও মানুষ গ্যাস পাচ্ছে না। এতে কষ্টে রয়েছেন দেশের মানুষ। আর এই জনগণকে কষ্ট দেওয়ার কারণেই শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, সরকারদলীয় ব্যক্তিরা অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায় করছেন। তার অভিযোগ, আগে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল, এখন একই ধরনের কর্মকাণ্ডে ছাত্রদলের নাম আসছে। তিনি আরও দাবি করেন, সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ বিভিন্ন জায়গায় সরকারদলীয় ব্যক্তিদের অস্ত্র হাতে দেখা যাচ্ছে। এসব পরিস্থিতিতে কারা ডাকাত, চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ী, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সংবাদপত্রের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সাংবাদিকেরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ‘আমার দেশ’ পত্রিকার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

আপডেট : ১২:১৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬