চুয়াডাঙ্গা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Padma Sangbad
১৮

অনলাইন ডেস্ক।।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর।

সরকারি সূত্র অনুযায়ী, আগামী ২১ ও ২২ জুন দুই দিনের এই সফরে মালয়েশিয়া সফর করবেন তিনি। সফরকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনিক ও কূটনৈতিক প্রস্তুতি শুরু হয়েছে বলে উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে। সফরসূচি ও আনুষ্ঠানিক কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও আগামী সপ্তাহের মধ্যে তা নির্ধারিত হতে পারে।

জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর প্রতি আমন্ত্রণ এসেছিল। তবে শেষ পর্যন্ত প্রথম রাষ্ট্রীয় সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়াকে কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এতে আঞ্চলিক ভারসাম্য ও বহুমুখী পররাষ্ট্রনীতির একটি বার্তা প্রতিফলিত হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও শিক্ষা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। বিশেষ করে প্রবাসী কর্মী ইস্যু এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মালয়েশিয়া সরকার গত সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করে চিঠি পাঠিয়েছে। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জুন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা চলছে।

এদিকে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে, প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্বাচন নতুন সরকারের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। ভারত বা চীনের পরিবর্তে মালয়েশিয়াকে অগ্রাধিকার দেওয়াকে কেউ কেউ আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল হিসেবেও দেখছেন।

এর আগে সৌদি আরব বা সার্কভুক্ত কোনো দেশ থেকে প্রথম সফর শুরু হতে পারে এমন আলোচনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে চীন ও ভারতের আমন্ত্রণ নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত মালয়েশিয়াই প্রথম সফরের জন্য চূড়ান্ত হয়।

আপডেট : ১০:১৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬