চুয়াডাঙ্গা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে যাচ্ছেন ২২ ডিসেম্বর

Padma Sangbad
২০৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
তিন দিনের সরকারি সফরে আগামী ২২ ডিসেম্বর মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ সলিহর ঢাকা এসেছিলেন। সেসময় তিনি প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে তিনি দেশ সফর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে।

আপডেট : ০৪:৪০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১