চুয়াডাঙ্গা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে জিতলেন সালাহউদ্দিন আহমদ

Padma Sangbad
১৪২

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে তিনি বিজয়ী হয়েছেন বলে জানা গেছেন।

কক্সবাজার-১ আসনের মোট ১৭৭ কেন্দ্রের সবকটির প্রাথমিক ফলে ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন সালাহউদ্দিন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৯৫ হাজার ৮৪০ ভোট।

কক্সবাজার-১ চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে এবারের ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। আসনটি থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন হলেন তিনি।

আপডেট : ১১:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬