প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের আজকের দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সেনা অভ্যুত্থানে তিনি নিহত হন। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে সব কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে, আজ ৩০ মে মাজার জিয়ারত, জিয়াউর রহমান বীর উত্তমের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা। ভোর ৬টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ। দলের নেতৃবৃন্দ আজ জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন।
এ ছাড়াও যশোরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সংগঠনের সকল অঙ্গ-সহযোগী সংগঠন আজ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করবেন।।
























