চুয়াডাঙ্গা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদা পারভীন বেঁচে আছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বামীর

Padma Sangbad
৬৫

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। কিডনি জটিলতা ও শ্বাসকষ্টসহ একাধিক রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি।

সম্প্রতি ডায়ালাইসিসের সময় শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা অনুরাগীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করে।

গুজবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফরিদা পারভীনের স্বামী, বিশিষ্ট সুরকার গাজী আব্দুল হাকিম গণমাধ্যমকে বলেন,
“উনার অবস্থা সত্যিই ভালো নয়, তবে তিনি এখনও জীবিত। এমন মিথ্যা খবর আমাদের পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে। সবাইকে অনুরোধ করছি, তার জন্য দোয়া করুন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।”

তিনি আরও বলেন, ২০১৯ সাল থেকে ফরিদা পারভীন কিডনি রোগে ভুগছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্টজনিত কারণে তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। বর্তমানে কিডনি ও ফুসফুসের জটিলতা ছাড়াও অন্যান্য স্বাস্থ্য সমস্যা রয়েছে তার।

এমন সংকটময় মুহূর্তে ফরিদা পারভীনের স্বামী রাষ্ট্রের প্রতি আবেদন জানিয়েছেন— টাকার জন্য নয়, বরং শিল্পীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সহযোগিতা কামনা করেছেন তিনি।

আপডেট : ১২:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫