চুয়াডাঙ্গা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডের আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Padma Sangbad
১৩৫

অনলাইন ডেস্ক।।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করে একটি দল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ফ্যামিলি কার্ডের আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

আজ শনিবার রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে। এমন আশ্বাস দেওয়া হচ্ছে যা বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে সেই প্রত্যাশা করছি।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভয় তৈরি করে রাখা হয়েছে। কোনোভাবেই ভোটাররা যাতে ভয় না পায় সেই আহ্বান জানাই।’

এ সময় আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেজন্য কর্মীদের কেন্দ্রে গিয়ে পাহারা দেওয়ার নির্দেশ দেন নাহিদ ইসলাম।

আপডেট : ১১:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬