চুয়াডাঙ্গা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র করছে: সাদিক কায়েম

Padma Sangbad
৩

রাজনীতি নিউজ ডেস্ক :
ফ্যাসিবাদের সহযোগীরা আবারও ষড়যন্ত্রে সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। এ পরিস্থিতির জন্য বিএনপি সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, সরকারের ব্যর্থতার কারণে ফ্যাসিবাদের দোসররা নতুন করে ষড়যন্ত্রের সুযোগ পাচ্ছে। তিনি সরকারকে দ্রুত ফ্যাসিস্ট হাসিনার রায় কার্যকর এবং তার সহযোগীদের বিচারের রায় বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন।

সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্থিরতায় পুরোপুরি বন্ধ ঘোষণা ১৪৭ পোশাক কারখানা

কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মুয়ায্যম হোসাইন হেলাল।

এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার।

আপডেট : ০৪:১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬