চুয়াডাঙ্গা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, তা উন্নত দেশেও বিরল

Padma Sangbad
১৬৭

বাংলাদেশে সাংবাদিকতা যে স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে, তা উন্নত বিশ্বের দেশগুলোতেও বিরল — এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, “গত ১০ মাসে বর্তমান সরকার সাংবাদিক বা গণমাধ্যমের ওপর কোনো চাপ সৃষ্টি করেনি কিংবা বাধা দেয়নি, যা আগে আওয়ামী লীগ আমলে দেখা যেত।”

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ঢাকার তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারের শিরোনাম ছিল ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’।
শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা নেই— এ ধারণা একেবারেই ভুল। বরং আমি মনে করি, এ দেশে সাংবাদিকতায় যে স্বাধীনতা আছে, তা অনেক উন্নত দেশেও দেখা যায় না।

তবে সেমিনারে উপস্থিত অন্য বক্তারা কিছুটা ভিন্নমত প্রকাশ করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, গত ১৫ বছর ধরে গণমাধ্যমে এক ধরনের অরাজকতা চলছে। এর ফলে অবৈধ নির্বাচনগুলো বৈধতা পেয়েছে এবং ফ্যাসিবাদ সেই সুযোগ কাজে লাগিয়েছে। গণমাধ্যমই অনিয়ম ধরার মূল হাতিয়ার— এটি যদি সঠিকভাবে কাজ করত, তাহলে জালিয়াতির নির্বাচনগুলো ঠেকানো যেত।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, সংবাদমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক করতে হবে এবং সেটিকে নন-প্রফিট মডেলে পরিচালনা করতে হবে। না হলে গণমাধ্যম কখনোই নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে পারবে না।

আপডেট : ০৪:১৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫