বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটি গঠন


বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ জুন) বিকাল ৪ টায় চার্চ অফ বাংলাদেশ কুষ্টিয়া ডায়োসিস এ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটি গঠন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট ও খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সচিব নির্মল রোজারিও মোবইিল কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক চার্চ অফ বাংলাদেশ কুষ্টিয়া ডায়োসিস এর সম্মানিত বিশপ রাইট রেভা. হেমেন হালদার সহ উপস্থিত সবাইকে খ্রীষ্টিয় শুভেচ্ছা জানান। এ সভার মাধ্যমে জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক হলেন- রাইট রেভা. হেমেন হালদার এবং সদস্য সচিব রেভা. জাকের আলী শুভ।
এছাড়াও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। সদস্য হলেন ১) রেভা রিচার্ড সরকার ২) সাম্যুয়েল স্বপন মন্ডল ৩) পাষ্টর নাজির ৪) আলতাফ হোসেন ৫) এ্যান্টনি এল রহমান ৬) আনিস প্রমানিক ৭) মোতাহার হোসেন ৮) ডেভিড ফজলু ৯) মাইকেল এম রহমান ১০) খালেদ ১১) ভানু বোস ১২) স্বাধীন বিশ্বাস ১৩) বীনা মন্ডল ১৪) মিসেস সুফিয়া ১৫) পলাশ বর্মন ১৬) ইমরান হোসেন ১৭) শ্যামল মন্ডল ১৮) মেরী বালা ও ১৯) মারিয়া হালদার।




















