চুয়াডাঙ্গা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

Padma Sangbad
১১

অনলাইন ডেস্ক।।
বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ৬। এর বায়ুমান স্কোর ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু নির্দেশ করে। তবে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৯২, অর্থাৎ এখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুমান সূচক অনুযায়ী, ঢাকার অবস্থান আজ ৬; এর বায়ুমান স্কোর ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের নির্দেশক। তবে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৯২, অর্থাৎ এখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একই সময়ে স্কোর ১৮২ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দূষণের দিক থেকে ১৭৮ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং শহর। চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর, এর বায়ুমান স্কোর ১৭৩। এ ছাড়া তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা শহর, স্কোর ১৬৮।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘বায়ুর মান ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আপডেট : ১১:০০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬