চুয়াডাঙ্গা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নৃশংসতায় শতাধিক আহত হয় পুলিশ, হরতাল ডাকে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

Padma Sangbad
১৪৪

বিএনপি নৃশংসতায় শতাধিক পুলিশ আহত হয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগের মহিলা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে বিএনপি। আহত হলো পুলিশ, আর হরতাল ডাকে বিএনপি।

রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসমাবেশ ঘিরে ঘটে যাওয়া সহিংসতার ঘটনা প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংসতার ঘটনায় অনেকগুলো মামলা হতে পারে। তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই মামলা দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বাড়িতে যারা যারা ঢুকেছেন, যারা সেখানে হামলা করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হবে। যারা গাড়ি পুড়িয়েছে, তাদের নামে মামলা হবে। পুলিশকে পিটিয়ে যারা হত্যা করেছে, যারা পুলিশ হাসপাতালে ঢুকে হামলা করেছে, তাদের নামে মামলা হবে।

তিনি বলেন, বৃষ্টির মতো ইট ছুঁড়ে বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর বৃষ্টি মতো ইট ছুড়েছে তারা। বিএনপি-জামায়াতের এ তাণ্ডব থেকে সাংবাদিকরাও রেহায় পায়নি। সাংবাদিকরা যারা আহত হয়েছে, তাদেরও মামলা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি-জামায়াতের হামলায় পুলিশের প্রায় ১০০ সদস্য আহত হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২০১৪ সালের মতো আরো একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বিএনপি। আমরা অবশ্যই তা থামাবো।

তবে কতগুলো মামলা হয়েছে বা কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি আসাদুজ্জামান খান কামাল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটকের বিষয়ে তিনি বলেন, বিএনপি নেতারা যখন মিটিং করেছেন তখনই পুলিশের ওপর হামলা হয়েছে। এসব হামলার দায় দলটির নেতারা এড়াতে পারেন না। এজন্যই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে।

আপডেট : ০৩:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩