চুয়াডাঙ্গা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে বসছেন পরমব্রত

Padma Sangbad
৮০

ব্যাচেলর তকমা ঘুচতে যাচ্ছে টালিউড নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ের।

সোমবার (২৭ নভেম্বর) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। কনে বান্ধবী পিয়া চক্রবর্তী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

টালিউডের ‘‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’’ হিসেবে দেখা হতো পরমব্রতকে। তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে।

ইকা নামের এক বিদেশিনির সঙ্গে দীর্ঘ প্রেম ছিল পরমব্রতর। তার সঙ্গেই সংসার বাধবেন এমন খবরও ছড়িয়েছিল। তবে কোভিড-১৯ এর সময় সে সম্পর্কে ছেদ পড়ে। যা নিজেই জানান পরমব্রত।

এরপরে তার সঙ্গে নাম জড়ায় বন্ধুপত্নী পিয়ার। যদিও পরমব্রত সবসময় এটি গোপন করেই রেখেছেন।

পিয়ার প্রাক্তন স্বামী অনুপম রায়। প্রেমের বিয়ে পর ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন অনুপম ও পিয়া। তবে তাদের বিবাহবিচ্ছেদের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

গুঞ্জন রয়েছে পরমব্রতের সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে অনুপমের সঙ্গে পিয়ার সংসার টেকেনি। যদিও এ অভিযোগ অস্বীকার করে পরমব্রত দাবি করেন, ‘‘পিয়া তার বন্ধু।’’

ভারতীয় গণমাধ্যম আজতাক এক প্রতিবেদনে জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে পরমব্রতের বাড়ি পিয়ার যাতায়াত বেড়েছে। মাঝে শুটিংয়ের জন্য দীর্ঘদিন লন্ডনে ছিলেন পরমব্রত। সেসময় পরমব্রতের সঙ্গে লন্ডনে পিয়াকেও দেখা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, এই নভেম্বরে পরম-পিয়া বিয়ে করবেন। অবশেষে সোমবার তারা আইনিভাবে বিয়ে করবেন বলে জানা গেলো। বিয়েতে পরিবার এবং তাদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। তবে ইন্ডাস্ট্রির কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ বিষয়ে পরমব্রত ও পিয়া কেউই এখনো কোনো বক্তব্য দেননি।

আপডেট : ১২:০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩