চুয়াডাঙ্গা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

Padma Sangbad
১১

ক্রীড়া ডেস্ক।।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে কোন দুই দল মুখোমুখি হবে, তা ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। আগামী রবিবার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই শিরোপা নির্ধারণী ম্যাচ। তবে ফাইনাল ঘিরে শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ হাফটাইম শো।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শোর আয়োজন করছে ফিফা। এই আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশন করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করা এই শিল্পী আবারও ফুটবলপ্রেমীদের মাতাতে প্রস্তুত।

এর আগে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছিলেন শাকিরা। সেই অনুষ্ঠানে তার সঙ্গে অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, ফাইনালের হাফটাইম শোকে আরও বর্ণাঢ্য করতে শাকিরার সঙ্গে মঞ্চে থাকবেন পপ কিংবদন্তি ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস এবং কানাডিয়ান পপ সুপারস্টার জাস্টিন বিবার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজ, ইতালীয় সংগীতশিল্পী লরা পাউসিনি, গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ তারকা রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন গ্র্যামিজয়ী শিল্পী জেনিফার হাডসন।

তবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) আইন অনুযায়ী, খেলোয়াড়রা সর্বোচ্চ ১৫ মিনিটের হাফটাইম বিরতির অধিকারী।

এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়। নিউ জার্সিতে অনুষ্ঠিত সেই ম্যাচে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস এবং ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে বিরতির সময় বেড়ে প্রায় ২৪ মিনিটে পৌঁছেছিল।

আপডেট : ০১:০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬