চুয়াডাঙ্গা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করছেন মেহজাবীন, প্রেমের গুঞ্জন সত্যি হলো

Padma Sangbad
১৩৩

২৪ ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসছেন লাক্স তারকাখ্যাত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। এই অভিনয়শিল্পীকে নিয়ে কয়েক বছর ধরে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন। তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে গত কয়েক বছরে সেভাবে কথা বলতে চাননি। বারবারই মুচকি হাসি দিয়ে এড়িয়ে গেলেও এবার এ চারহাত এক হচ্ছে বলে মেহজাবীন ও রাজীবের একাধিক ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন । ২৩ ফেব্রুয়ারি তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান আর পরদিন তাঁদের বিয়ে।
মেহজাবীনও তার এই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন গণমাধ্যমে। তবে কবে, কোথায়, কখন কী অনুষ্ঠান, এসব বিষয়ে কিছুই জানাতে চাননি।
গত বছরের মাঝামাঝি সময়ে রাজীব জানিয়েছিলেন, মেহজাবীনের চেয়ে ভালো কারও সঙ্গে তার পরিচয় হতে পারত না। তিনি তার জীবনের সেরা একটি অংশ। সেই থেকে তাদের সম্পর্ক বেশি চর্চায় ছিল।
মেহজাবীন ও রাজীবকে একসঙ্গে দেশ–বিদেশে নানা সময় দেখা গেছে। কখনো তাঁরা ঘুরতে গেছেন, কখনো শুটিং কিংবা চলচ্চিত্র উৎসব–সম্পর্কিত নানা কাজ। এই সময়ে কখনো মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠ বন্ধুরাও সঙ্গে ছিলেন। তবে দুজনের প্রেমের সম্পর্কের কথা তাঁরা সবাই জানলেও কাউকে জানতে দেননি।
এদিকে মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি।
ছোট পর্দার অভিনয়শিল্পী মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ গত বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। মেহজাবীন অভিনীত ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব।

আপডেট : ১২:৪০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫