চুয়াডাঙ্গা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেইলি রোডে অগ্নিকাণ্ড, সূত্রপাত প্রসঙ্গে যা জানালেন র‌্যাবের ডিজি

Padma Sangbad
১৮৪

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ আলম জানিয়েছেন, রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের দোতলায় থাকা ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট থেকে আগুন ছড়ানোর খবর শোনা গেলেও নিচের একটি দোকান থেকে আগুন ছড়িয়েছে।

শুক্রবার (১ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শন করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যাওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‌্যাবের ডিজি বলেন, নিচের একটি ছোট দোকানে প্রথমে আগুন লেগেছিল। সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। অধিকাংশ মানুষই ধোঁয়ার কারণে শ্বাসরোধে মারা গেছেন।

আরো পড়ুন: ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

তিনি আরো বলেন, ভবনটিতে একটি মাত্র সিঁড়ি এবং দুইটি লিফট ছিল। ভবনের নিচ তলার প্রবেশমুখে আগুন লাগার পর কেউ নামতে পারেনি।

র‌্যাব ডিজি বলেন, কারা সিঁড়িতে সিলিন্ডার রেখেছে তা বের করা হবে। আমরা তথ্য সংগ্রহ করছি। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাও রিপোর্ট দেবে।

এর আগে, সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক বিফ্রিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানিয়েছেন, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন।

আপডেট : ০৩:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪