চুয়াডাঙ্গা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে জব্বার মণ্ডলের মৃত্যু মানবিক দৃশ্যের সাক্ষী হলো সীমান্তের ধান্যখোলা

Padma Sangbad
৩১৯

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক বেনাপোল: যশোর সীমান্তে এক বিরল মানবিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ-ভারত সীমান্তের ধান্যখোলা এলাকা। বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে সীমান্তের শূন্যরেখায় ভারতীয় নাগরিক জব্বার মন্ডল (৭৫)-এর লাশ স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। মূলত তার মেয়ে মিতু মণ্ডলের বিবাহসূত্রে বসবাস যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার পাঠবাড়ি গ্রামে। মৃত বাবার লাশ শেষবারের মতো দেখার ইচ্ছা প্রকাশ করলে বিজিবি এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।

জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের বাগদা থানার বাশঘাটা গ্রামে বসবাস করতেন জব্বার মন্ডল। বার্ধক্যজনিত কারণে তিনি গত ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে অবস্থানরত তার মেয়েসহ নিকটাত্মীয়রা লাশটি একবার দেখার জন্য বিএসএফ-এর কাছে আবেদন করেন। বিষয়টি মানবিক দিক বিবেচনা করে বিএসএফ বিজিবির সাথে যোগাযোগ করে। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী সিদ্ধান্ত নেয়, শূন্যরেখায় লাশ দেখার সুযোগ দেয়া হবে।

এরপর সীমান্তে জড়ো হন স্বজনরা। কফিনে শায়িত প্রিয়জনকে শেষবারের মতো দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। স্বজনদের বুকফাটা আহাজারিতে সীমান্ত এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে লাশটি দাফনের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মানবিক দিক বিবেচনা করে এমন আয়োজন করা হয়েছে। “আমরা চাই দুই দেশের সীমান্তে শুধু শত্রুতা নয়, মানবিকতার সেতুও তৈরি হোক,” বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের মোস্তফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায়।

সীমান্তে এমন মানবিক উদ্যোগ দুই দেশের মানুষকে আবারও মনে করিয়ে দিল-সীমানা মানুষকে আলাদা করলেও রক্তের টান, ভালোবাসা আর সম্পর্কের বন্ধন কোনোদিন থেমে থাকে না।

আপডেট : ০১:০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫