চুয়াডাঙ্গা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট দিয়ে সাদিক কায়েম বললেন ‘দায়িত্বশীল আচরণ করব’

Padma Sangbad
৫৩

অনলাইন ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু সাদিক কায়েম। তিনি বলেন, ‘দায়িত্বশীল আচরণ করব। এই নির্বাচনের দিকে সারাদেশের মানুষ তাকিয়ে আছে। আমি আশা করব সকালে যেমন সুন্দর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ, ঠিক সেভাবে শেষ হবে।’

তিনি বলেন, ‘আমার প্যানেলের মূল কথা ছিল শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস।’ এ সময় শিক্ষার্থীরা তাদের ওপর আস্থা রাখবেন বলেও জানান ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই ভিপি প্রার্থী।

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে এই ভোটগ্রহণ চলছে।

আপডেট : ১১:০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫