চুয়াডাঙ্গা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কার পবিত্র মসজিদুল হারামে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বিশ্ব

Padma Sangbad
২০৮

৬ মার্চ ২০২৫, মক্কার পবিত্র মসজিদুল হারামে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বিশ্ব। এক দিনে রেকর্ডসংখ্যক ওমরাহ পালনকারী এই মসজিদে প্রবেশ করেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ দৈনিক উপস্থিতি। এর সংখ্যা প্রায় ৫ লাখ।

সৌদি কর্তৃপক্ষ এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে অত্যাধুনিক এআই-চালিত ভিড় ব্যবস্থাপনা প্রযুক্তি ও রিয়েল-টাইম সেন্সর ডেটার ব্যবহারকে। যা মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে মাতাফ ও সাঈয়ের পথকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে বলে জানা যায়।

২০২২ সাল থেকে ওমরাহ পালনকারীর সংখ্যা ৫৮% বৃদ্ধি পেয়েছে। পবিত্র স্থানগুলোর অবকাঠামো উন্নয়নে ১.৩ বিলিয়ন ডলারের ধারাবাহিক বিনিয়োগের ফল হিসেবে দেখছে সৌদি আরব।

২০২৩ সালে বার্ষিক ১ কোটি ৩৫ লাখ ওমরাহ পালনকারীর রেকর্ডের পর, ২০২৫ সালের ৬ মার্চ এক দিনে অসাধারণ এই সংখ্যা নতুন এক ইতিহাস সৃষ্টি করল। রমজান শেষে আগেকার সব রেকর্ড ভেঙে যাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

রমজানের ওমরাহ নবীজির সঙ্গে হজের মতো। এজন্য সারা বিশ্ব থেকে মুসলিমরা রমজানে ওমরাহ পালনে ছুটে আসেন সৌদি আরবের মক্কায়। রমজানে ওমরাহ আদায় করা হজের সমান। এক বর্ণনা মতে, রমজানের ওমরাহ রসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে হজ আদায়ের সমতুল্য।

রসুলুল্লাহ (সা.) এক আনসারি নারীকে বললেন, আমাদের সঙ্গে হজ করতে তোমার বাধা কিসের? মহিলা বলল, আমাদের একটি পানি বহনকারী উট ছিল। কিন্তু তাতে অমুকের পিতা ও তার পুত্র (মহিলার স্বামী ও ছেলে) আরোহণ করে চলে গেছে। আর আমাদের জন্য রেখে গেছেন পানি বহনকারী আরেকটি উট, যা দ্বারা আমরা পানি বহন করে থাকি। নবী সা. বললেন, আচ্ছা! রমজান এলে তখন ওমরাহ করে নিও। কেননা রমজানের একটি ওমরাহ একটি হজ। (বুখারি : ১৭৮২) সূত্র: গাল্ফ নিউজ

আপডেট : ০১:৩২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫