চুয়াডাঙ্গা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মজুরি বোর্ডের প্রথম সভা বেলা ১১টায়

Padma Sangbad
১৬

অনলাইন ডেস্ক।।
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে।

এদিন বেলা ১১টায় রাজধানীর ৪০ নম্বর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩১ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য এ সভা আহ্বান করা হয়েছে। সভায় বোর্ডের সংশ্লিষ্ট সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের এ মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশিল্পের শ্রমিকেরা গত সপ্তাহে বিক্ষোভ শুরু করেন। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে সেই বিক্ষোভ গাজীপুর, সাভার-আশুলিয়া ও মিরপুরে ছড়িয়ে পড়ে। পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে গত রোববার সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি।

আপডেট : ১০:২৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬