চুয়াডাঙ্গা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় মেঘনায় ধরা পড়ল ২ কেজি ৪০০ গ্রাম ওজনের রাজা ইলিশ

Padma Sangbad
১০০

অনলাইন ডেস্ক।।
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। ইলিশটির ওজন ২ কেজি ৪০০ গ্রাম।মাছটি ৮ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের আড়তে মাছটি বিক্রি করা হয়।

আড়তের ব্যবস্থাপক নাহিদ জানান, কামাল মাঝিসহ তাঁর সঙ্গে থাকা জেলেরা মেঘনায় মাছ শিকার করছিলেন। এ সময় জালে রাজা ইলিশটি ধরা পড়ে। মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক জানান, বৃষ্টিপাত বাড়লে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে।

মৎস্যঘাটের ব্যবসায়ী শাহাবুদ্দিন ফরাজি বলেছেন, ইলিশ মাছটি তার আড়তে আনার পর নিলাম তোলা হয়। তিনি বলেন, ‘অনেকে ফেসবুকে ২ কেজি ৮০০ গ্রাম, কেউ ৩ কেজি লিখছে। আবার ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে বলেও পোস্ট দিছে। আসলে মাছটার ওজন ২ কেজি ৪০০ গ্রাম আর বিক্রি হয়েছে ৮ হাজার ১০০ টাকায়।’ স্থানীয় ব্যবসায়ী মো. রাজীব চৌধুরী মাছটি কিনে নেন বলে তিনি জানান।

মৎস্য ঘাটের ব্যাপারী আইয়ুব পাটোয়ারী জানান, ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তাই, তিনি ঢাকার পাইকারি আড়তে এর চেয়ে বেশি দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

এ ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, প্রতিবছর ইলিশ প্রজনন মৌসুম সফল হওয়ায় জেলের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়েছে। সামনে বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলেও আশা করা যাচ্ছে।

আপডেট : ১২:৫২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬