চুয়াডাঙ্গা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি- বিএসএফ এর সৌজন্য সাক্ষাত ও রিট্রিট সেরমনি প্যারেড

Padma Sangbad
১৪৯

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি৷। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি’র আহবানে বিজিবি – বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত ও রিট্রিট সেরমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ বিকেল সাড়ে ৪টা থেকে সাড় ৫টা পর্যন্ত ১৮ বিজিবি ,পঞ্চগড় ব্যাটালিয়ন এর বাংলাবান্ধা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৭৩২/১ এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বিজিবি- বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত ও রিট্রিট সেরমনি প্যারেড অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি পাঁচ সদস্যেল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঠাকুরগাঁও বিজিবি’র সেক্টর কমান্ডার বিজিবিএম,পিএসসি কর্ণেল মোঃ সুরুজ মিয়া এবং বিএসএফ এর পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিলিগুড়ি সেক্টর কমান্ডার শ্রী বলরাজ সিং। সৌজন্য সাক্ষাতে উভয় কমান্ডারের মধ্যে কুশলাদি বিনিময় সহ সীমান্তে যে কোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি উভয় দেশের কমান্ডার পর্যায়ে সমস্যার সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও ভারতের আসন্ন বিধানসভা নির্বাচন-২০২৬ উপলক্ষে সীমান্ত কেন্দ্রিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে উভয় দেশের বাহিনী কতর্ৃক সার্বিক সহযোগিতা কামনা করেন। পরে বিজিবি’র পক্ষ হতে ফ্রুট বাস্কেট প্রদান করত: উভয় দেশের অধিনায়কগণ প্রত্যাগমন করেন।

আপডেট : ০১:০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬