চুয়াডাঙ্গা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

Padma Sangbad
৭৪

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
তিন দিনের সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাত ৯টা ১০ মিনিটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে আজ বিকেলে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সোমবার দুপুর ২টায় ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ওই সময় গান স্যালুট ও গার্ড অব অনারের মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

তিন দিনের এই সফরকালে ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন তিনি। আজ মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।

আপডেট : ০১:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫