চুয়াডাঙ্গা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে একসাথে চার কন্যাশিশুর জন্ম

Padma Sangbad
২১১

অনলাইন ডেস্ক।।
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি উত্তরপাড়ায় একসাথে চার কন্যাশিশুর জন্ম দিয়েছেন সম্পা বেগম নামে এক গৃহবধূ। তিনি ওই গ্রামের শামিমের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে প্রসব বেদনা উঠলে সম্পা বেগমকে যশোর আদ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একে একে চারটি কন্যাশিশুর জন্ম দেন তিনি।

তবে চার নবজাতকের মধ্যে একজন জন্মের পরপরই মারা যায় এবং আরেকজন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বাকি দুই নবজাতক এবং মা সম্পা বেগম সুস্থ আছেন বলে জানিয়েছে পরিবার।

একসাথে চার সন্তান জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা শামিমের বাড়িতে ভিড় করতে শুরু করে। গ্রামবাসীর অনেকেই জানিয়েছেন, তাদের এলাকায় একসাথে চার শিশুর জন্ম এই প্রথম ঘটলো।

আপডেট : ১২:৩২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫