চুয়াডাঙ্গা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগী শনাক্ত, আইসিইউতে চলছে বিশেষ ব্যবস্থা

Padma Sangbad
৩৯

যশোর জেনারেল হাসপাতালে এক রোগীর করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় হাসপাতাল প্রশাসন জরুরি ব্যবস্থা নিয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন ওই রোগীর করোনা পজিটিভ ধরা পড়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডের অন্যান্য রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ জুন বাঘারপাড়া উপজেলার এক রোগী পেটের ব্যথা নিয়ে হাসপাতালের মডেল ওয়ার্ডে ভর্তি হন। রোববার তার জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে তাকে সেখানে নেওয়া হয়। পরবর্তীতে করোনা পরীক্ষায় তার পজিটিভ ফলাফল আসে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউর অন্যান্য রোগীদের এইচডিইউতে স্থানান্তর করে বিশেষ সতর্কতা জারি করেছে। বর্তমানে শুধু ওই করোনা আক্রান্ত রোগীই আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আ. ন. ম. বজলুর রশীদ টুলু বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি আমাদের হাসপাতালে প্রথম করোনা শনাক্তের ঘটনা। রোগীকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যান্য রোগীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে, তবে তাদের দ্রুত আইসিইউতে ফিরিয়ে আনা হবে।”

স্বাস্থ্যবিধি উপেক্ষা: আতঙ্কের পাশাপাশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হাসপাতালে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। হাসপাতালের বহির্বিভাগ, ওয়ার্ড ও অন্যান্য সেবাকেন্দ্রে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে মাস্ক ব্যবহারে অনীহা দেখা গেছে। এমনকি ডাক্তার ও নার্সরাও অনেকক্ষেত্রে মাস্ক ছাড়াই দায়িত্ব পালন করছেন, যা সংক্রমণ ঝুঁকি বাড়াচ্ছে।

গত ১২ জুন যশোরের একটি বেসরকারি হাসপাতালে এক নারীর করোনা শনাক্ত হয়েছিল। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বারবার মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়নে ঘাটতি দেখা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আশ্বাস দিয়েছে।

আপডেট : ১২:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫