চুয়াডাঙ্গা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন: মির্জা ফখরুল

Padma Sangbad
১৪৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন। এই নির্বাচনে উদার গণতন্ত্রের বিজয় হয়েছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নেতার হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।’

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৩টার দেক রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আয়োজিত আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘মানুষ চায় উন্নয়নের পরিবর্তন, অর্থনৈতিক গণতান্ত্রিক পরিবর্তন চায় মানুষ। উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে। আসুন, আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ সংগ্রামের পর ৬০ লাখের বেশি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ১ হাজার ৭০০-এর বেশি গুম-খুন ও জুলাই আন্দোলনে ২ হাজারের বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন দেশ পেয়েছে মানুষ।’

আপডেট : ০৬:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬