রাজশাহীগামী সাগরদাঁড়ি ট্রেনে চরম ভোগান্তি: অতিরিক্ত যাত্রীচাপে দুর্ভোগে রোগী ও সাধারণ যাত্রীরা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"remove":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দৈনিক সংবাদ ডেস্ক:
রাজশাহীগামী সাগরদাঁড়ি ট্রেনে প্রতিদিনই বাড়ছে যাত্রী ভোগান্তি। বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে রাজশাহী যাতায়াতকারী রোগী ও তাদের স্বজনদের জন্য এই দুর্ভোগ দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, রাজশাহীমুখী সাগরদাঁড়ি ট্রেন এবং রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনে অধিকাংশ সময় রোগী ও সাধারণ যাত্রীরা যাতায়াত করে থাকেন। তবে যাত্রীদের তুলনায় কোচ বা বগির সংখ্যা কম থাকায় প্রায় প্রতিদিনই অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন :চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৪৮ বোতল Eskuf ও মোটরসাইকেল উদ্ধার, মামলা দায়ের
সাম্প্রতিক সময়ে ট্রেনটিতে দেখা গেছে, অতিরিক্ত যাত্রীচাপের কারণে অনেক নারী যাত্রী ও বয়স্ক মানুষ ট্রেনে উঠতে গিয়ে বিপাকে পড়ছেন। কেউ কেউ ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যাচ্ছেন, আবার অনেকে জানালার পাশে কিংবা দরজার কাছে দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রা করতে বাধ্য হচ্ছেন। অনেক যাত্রীর অভিযোগ, দাঁড়িয়ে থাকার মতো সামান্য জায়গাও পাওয়া যাচ্ছে না।পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী
যাত্রীদের আরও অভিযোগ, ট্রেনের নির্দিষ্ট বগিগুলো কোথায় অবস্থান করবে সে বিষয়ে স্টেশনে আগে থেকে স্পষ্ট কোনো ঘোষণা বা মাইকিং করা হয় না। ফলে যাত্রীরা ট্রেন আসার পর হুড়োহুড়ির মধ্যে পড়ে যান, যা নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে।
সচেতন মহলের দাবি, যাত্রীদের দুর্ভোগ কমাতে সাগরদাঁড়ি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন, নির্দিষ্ট স্থানে বগির অবস্থান সম্পর্কে পূর্বঘোষণা এবং যাত্রীসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।




















