চুয়াডাঙ্গা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Padma Sangbad
৮৭

অনলাইন ডেস্ক।।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে তিনি এ ভাষণ দেবেন।

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সরকারের গুরুত্বপূর্ণ একটি সূত্র জানিয়েছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে-তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি।

এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

আপডেট : ০২:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫