চুয়াডাঙ্গা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে জামায়াত আমিরের সঙ্গে মির্জা ফখরুলের কোলাকুলি

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণার পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এমন দৃশ্য দেখা যায়।

সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাষ্ট্রপতি নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। অপর প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এর আগে আজ দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৩৪৯ সংসদ সদস্য এ নির্বাচনে ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে গণনা করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ছিলেন কর্নেল (অব.) অলি আহমদ।

জানা গেছে, আগামীকাল শুক্রবার রাতে বঙ্গভবনে শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি। তাকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

আপডেট : ০৭:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬