চুয়াডাঙ্গা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Padma Sangbad
৩৪

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
লালমনিরহাট সফরের অংশ হিসেবে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সেখানে আয়োজিত এক জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম ‘জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ। এ বিষয়ে দেশের বিজ্ঞানীরা কাজ করছেন এবং তাঁরা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।
তিনি আরও বলেন, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর নাম অনেকেই শুনেছেন। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে দেশের বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আপডেট : ১১:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬