চুয়াডাঙ্গা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ২৫ বিচারপতি

Padma Sangbad
৮১

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে যুক্ত হলেন আরও ২৫ জন বিচারপতি। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছিল আনুষ্ঠানিক পরিবেশ। প্রধান বিচারপতি নবনিযুক্ত বিচারপতিদের উদ্দেশে শুভকামনা জানান এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।

নতুন করে নিয়োগ পাওয়া বিচারপতিরা হচ্ছেন— সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান ও মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান ও রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

নতুন এই নিয়োগের মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারপতির সংখ্যা আরও বৃদ্ধি পেল। আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও বিচারকদের সমন্বয়ে নিয়োগপ্রাপ্ত এই ২৫ জন বিচারপতি দেশের বিচারব্যবস্থাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

আপডেট : ১২:১৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫