চুয়াডাঙ্গা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ৩০ মে রাজধানীর ১৬টি স্পষ্টে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিস সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান।

এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এ বছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে।

নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

আপডেট : ০৩:০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬