চুয়াডাঙ্গা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় সবজির বাজারে স্বস্তি, কমেছে অধিকাংশ পণ্যের দাম

Padma Sangbad
৫

শার্শা (যশোর) প্রতিনিধি:

শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়াসহ বিভিন্ন কাঁচাবাজারে কমতে শুরু করেছে অধিকাংশ সবজির দাম। বর্তমানে বাজারের বেশির ভাগ সবজি ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। তবে নতুন দেশি পাকা টমেটো ও গরুর মাংসের চড়া দাম এখনো ক্রেতাদের ভাবিয়ে তুলছে।

শনিবার (১৪ নভেম্বর) শার্শার বাগআঁচড়া কাঁচাবাজার ঘুরে এবং স্থানীয় বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহের কারণে দাম অনেকটাই নাগালে চলে এসেছে। বর্তমানে পটোল, মিষ্টিকুমড়া, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া উচ্ছে ৮০ টাকা, শসা ৫০ টাকা এবং জাতভেদে বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে পেঁপে ১৫ টাকা, মুলা ২০ টাকা, ওলকপি ৪০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ প্রতিটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা এবং মানভেদে শিম ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে নতুন দেশি পাকা টমেটো প্রতি কেজি এখনো ৮০ থেকে ১০০ টাকা এবং আমদানিকৃত টমেটো ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আলু ২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা এবং আদা ১৪০ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে।

এদিকে মাছ, মুরগি ও ডিমের বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হলেও গরুর মাংসের দাম এখনো ৭৫০ টাকা কেজিতে স্থির রয়েছে। মাছের বাজারে তেলাপিয়া ১২০ টাকা, সিলভার কার্প ১৩০ থেকে ১৫০ টাকা, রুই ১৪০ থেকে ২০০ টাকা, মিরগেল ১৪০ থেকে ১৮০ টাকা এবং পাঙ্গাস ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা আশা করছেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে সবজির সরবরাহ আরও বাড়বে এবং দাম আরও কিছুটা কমে আসবে।

আপডেট : ০১:০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬