চুয়াডাঙ্গা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি শপথ গ্রহণ করলেন

Padma Sangbad
৪৮

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য রোববার রাতে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন নির্বাচিত সদস্যদের নাম সম্বলিত গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী, সংরক্ষিত আসনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিএনপি জোট থেকে শপথ নেওয়া সংসদ সদস্যরা হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে শপথ নেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শপথ নেন সুলতানা জেসমিন।

এদিকে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র শনিবার বৈধ ঘোষণা করা হয়। তবে গেজেট প্রকাশ না হওয়ায় তিনি এবারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি বলে জানা গেছে।

আপডেট : ১২:৫৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬