চুয়াডাঙ্গা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংলাপের জন্য ডাক পেল আরও যেসব দল

Padma Sangbad
১৩৫

দেশের আরও অন্তত সাতটি দলের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী শনিবার এ সংলাপ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

উপপ্রেস সচিব বলেন, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে একটি সংলাপ হয়েছিল। তার ধারাবাহিকতায় শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করবে সরকার।

আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল ও লেবার পার্টিকে। আরও দুই-একটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।

জাতীয় পার্টিকে সংলাপে ডাকার বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটি চলমান প্রক্রিয়া। পরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আপডেট : ০৮:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪