চুয়াডাঙ্গা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে ছাড়িয়ে আল্লু অর্জুন

Padma Sangbad
৫৬

দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন নতুন ইতিহাস গড়লেন ভারতীয় চলচ্চিত্র জগতে। পারিশ্রমিকের ক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন সালমান খান, শাহরুখ খান ও প্রভাসের মতো তারকাদের। বর্তমানে তিনি একজন সিনেমার জন্য সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের শীর্ষে অবস্থান করছেন।

*বলিউড লাইফ*-এর এক প্রতিবেদনে জানা যায়, আল্লু অর্জুন তার আসন্ন সিনেমা *পুষ্পা: দ্য রুল* এর জন্য ৩০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন, যা তাকে ভারতের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার।

*পুষ্পা: দ্য রুল* সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৫ ডিসেম্বর। এতে প্রধান চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলকে।

এর আগে *পুষ্পা: দ্য রাইস* ২০২১ সালে মুক্তি পায় এবং বিশ্বব্যাপী ৩৫০ কোটি রুপির বেশি আয় করে। এই সিক্যুয়েলটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স।

আপডেট : ১২:৩৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪