চুয়াডাঙ্গা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী কমিশনাররা বেআইনি পথে পা বাড়াতে পারবে না

Padma Sangbad
১১৩

অনলাইন ডেস্ক।।
রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) এ ‘৪৫ ও ৪৬তম’ বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে নব নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)দের উদ্দেশ্যে রোববার (৭ সেপ্টেম্বর) ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার গুরুত্বপূর্ন বার্তা দিয়েছেন। তিনি বলেন, একটি উপজেলা শাসন ব্যবস্থায় সহকারী কমিশনার (ভূমি) হলেন দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী। মানসিক চিন্তাভাবনায় পরিবর্তন আনা ও নিজেকে উন্নত করা অপরিহার্য। কোনোভাবেই বেআইনি পথে পা বাড়ানো যাবে না।

উপদেষ্টা আরও বলেন, আমরা এমন এক ক্রান্তিকালে দায়িত্বভার গ্রহণ করেছি, যখন সাধারণ মানুষ প্রশাসনের ওপর সম্পূর্ণ আস্থা রেখেছিল। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই পরিস্থিতিতে নিজেকে জনবান্ধব হিসেবে তুলে ধরতে হবে এবং বিশেষায়িত জ্ঞান অর্জন করতে হবে। অনেক সহকারী কমিশনার (ভূমি) জনবান্ধব সেবা প্রদানের মাধ্যমে জাতির কাছে সুপরিচিত হয়েছেন; তাদের দৃষ্টান্ত অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় প্রশাসন ক্যাডারের সুনাম ক্ষুণ্ণ হতে পারে।

তিনি ভারতের উপমহাদেশের সিভিল সার্ভিসকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, এটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্ভিস, যেখানে মাঠ প্রশাসন ছাড়াও কেন্দ্রীয় প্রশাসনে কাজ করার অনেক সুযোগ রয়েছে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের ওপর জাতির আস্থা ও নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জনগণের সেবা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রতি এই আস্থা বজায় রাখে। ভবিষ্যতে সহকারী কমিশনাররা (ভূমি) কর্মক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মাঠ প্রশাসনকে আরও সমৃদ্ধ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠপ্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মহফুজুর রহমান এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

আপডেট : ১২:৩৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫