চুয়াডাঙ্গা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রপতি হিসেবে তার সাংবিধানিক ইমিউনিটি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফৌজদারি অপরাধসহ অন্য কোনো বিষয়ে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, তিনি সেগুলো পাবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের বিষয়ে সংবিধানে বিধান রয়েছে এবং সে অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া।

সাহাবুদ্দিনকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের রাজনৈতিক মতপ্রকাশ ও প্রতিবাদ করার স্বাধীনতা থাকা উচিত। রাষ্ট্রপতির বিরুদ্ধে কেউ বক্তব্য বা সমালোচনা করলে সেটি তাদের স্বাধীনতার অংশ। তবে এসব বক্তব্যকে আমলে নেওয়ার মতো কোনো বিষয় তিনি দেখছেন না।

তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে তিনি বিধিবিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড; তার ইমিউনিটি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না। এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, সেই স্বাধীনতা তাদের আছে, দিতে পারেন। কিন্তু আমলে নেওয়ার মতো কিছু দেখি না।

লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে চুপ্পু ফোনে আলাপ করেছেন বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা এমন একটি সংবাদ দিল, তার কাছে কী তথ্য-প্রমাণ আছে, সেটা তাকে জিজ্ঞাসা করতে হয়। আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন গিয়ে কারও সঙ্গে কথা বলা লাগে না। কথা বলতে চাইলে এখান থেকেও বলা যায়।

রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সেই সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা সেই সময়কার বিষয়। সেটা আইন অনুসারে চলবে।

আপডেট : ০৪:১৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬