চুয়াডাঙ্গা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাহরি-ইফতারের সময়সূচি প্রকাশ

Padma Sangbad
১৫৬

ধর্ম ডেস্ক।।
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি। তবে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি ধরে আজ মঙ্গলবার ঢাকার সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের এই সময়সূচি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিদের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় বিকেল ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, ভৌগোলিক দূরত্বের কারণে ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে সেহরি ও ইফতার করবেন। এ ছাড়া দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

আপডেট : ১০:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬