সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন বিজিবির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল!

দৈনিক পদ্মা সংবাদ।
visit for latest Bangla news 24/7
www.padmasangbad.com
একটি দেশ-বিদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।
আরিফুজ্জামান আরিফ।।বিজিবি রিজিয়ন কমান্ডার ও বিএসএফ আইজি পর্যায়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ভারতে গেছেন।
রবিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দলটি ভারতের কলকাতা গেলেন।
বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান। সাথে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহান সহ ১৪ জন কর্মকর্তা।
এর মধ্যে ৪ জন স্পেশাল প্রতিনিধি ও রয়েছেন। কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএফের আইজিপি অতুল ফুলজেলে।
প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কোলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধি দলকে গার্ড অফ অনার প্রদান করেন।
বিজিবি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসবেন।
বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, অস্ত্র, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে সম্মেলনে আলোচনা হবে।



















