চুয়াডাঙ্গা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

Padma Sangbad
১২৯

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দুইদিনের সফরে ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর এ ভারত সফর।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন।

তিনি জানান, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০’র শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান প্রধান অর্থনীতির দেশগুলোর কৌশলগত বহুপক্ষীয় সংগঠন জি-২০ এর সভাপতির দায়িত্ব গ্রহণের পর ভারত জি-২০ এর সকল সভায় বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। সফরকালে তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

আগামী মার্চে জি-২০’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আপডেট : ১০:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩