চুয়াডাঙ্গা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রী নিয়ে উধাও প্রবাসী!

Padma Sangbad
৬৯

ফরিদপুরের নগরকান্দায় স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে শ্যালকের বউ ভাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বাবুল হোসেন মোল্যা নামে এক জার্মান প্রবাসীর বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবুল।

জানা গেছে, প্রবাসী বাবুল তার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে পঞ্চাশ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীর চাচাতো ভাই নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর গ্রামের নাজমুল সরদারের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে বাবুল হোসেন। এ ঘটনায় বাবুলের প্রথম স্ত্রী ভুক্তভোগী তাহেরা ওয়াজেদ তুহিনের বড় ভাই ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল ফরিদপুর আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেছেন।

নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরদারের মেয়ে তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে পার্শ্ববর্তী সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামের মৃত আবু হানিফ মোল্যার ছেলে জার্মান প্রবাসী মো. বাবুল হোসেন মোল্যার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

অভিযোগের বিষয়ে বাবুল হোসেন মোল্যা বলেন, আমার বিরুদ্ধে যৌতুকের যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। বেশ কয়েক বছর ধরে আমার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে আমার সম্পর্কের অবনতি চলছিল। আমি আমার প্রথম স্ত্রীকে আইন সম্মতভাবে তালাক দিয়ে সাদিয়াকে দ্বিতীয় বিবাহ করেছি।

আপডেট : ০৮:২৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫