চুয়াডাঙ্গা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ১,৩৯৩ রোগী

Padma Sangbad
২৮

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৯৩ জন ডেঙ্গু বা অন্যান্য মহামারিজনিত ঝুঁকির পাশাপাশি নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ জনসহ মোট ১ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরা হয়।
বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত এক দিনে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৩৯৩ জন নতুন রোগী।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫৬৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৩ জন, সিলেটে ১৬৪ জন, বরিশালে ১২৩ জন, খুলনায় ১১১ জন, ময়মনসিংহে ৮৫ জন, রংপুরে ৪২ জন এবং রাজশাহী বিভাগে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে ২১ হাজার ৯১০ জনের দেহে হামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

আপডেট : ১২:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬