চুয়াডাঙ্গা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

Padma Sangbad
৬০

অনলাইন ডেস্ক।।
জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাতে রংপুরে কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যেই অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামের ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এমন হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই উৎসর্গকে যেমন আমরা মুল্যায়ণ করতে পারব, একইভাবে তাদের জীবন বিসর্জনকে মুল্যায়িত করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। সে জন্যই আপনাদের সকলকে অনুরোধ করব, ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে, একইস ঙ্গে আপনাকে যে দ্বিতীয় ব্যালটটি দেবে ‘‘হ্যাঁ’’ এবং ‘‘না’’-এর, সেখানে দয়া করে ‘‘হ্যাঁ’-এর পক্ষে আপনারা রায় দেবেন।’

এরপর তারেক রহমান বিএনপির উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রশ্ন করেন, ‘মনে থাকবে তো?’ উপস্থিতরা সমস্বরে সম্মতি জানান।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সেই ঐক্য ধরে রাখতে হবে।’নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ উল্লেখ করে তিনি জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান।

রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো। এখানে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। এ ছাড়া স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেয়ার পরিকল্পনাও রয়েছে আমাদের।’

কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং তাদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।’

উপস্থিত জনতার উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা জানালাম, এখন আপনাদের পরিকল্পনা কী?’ জবাবে জনতা ‘ধানের শীষ’ বলে স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকা সজাগ থাকার আহ্বান জানান।

আপডেট : ১০:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬