চুয়াডাঙ্গা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

Padma Sangbad
৫৮

অনলাইন ডেস্ক।।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পূজা উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দুর্গাপূজায় সকলকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এবার প্রতিমা ভাঙচুরের ঘটনা তুলনামূলকভাবে অনেক কম। কিছু এলাকায় যারা প্রতিমা ভেঙেছে, তাদের সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন রুটে দেশে মাদক প্রবেশ করছে, কিন্তু এর বিপরীতে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। কক্সবাজার-চট্টগ্রাম ছাড়াও বরিশাল ও বরগুনার উপকূলীয় নৌরুটে এমন লেনদেন হচ্ছে।

তিনি আরও বলেন, আরাকান আর্মি মাদকের ওপর নির্ভর করে চলছে। বর্তমানে প্রচুর মাদক ধরা পড়ছে, যার ফলে বাজারে মাদকের দাম বেড়ে গেছে।

কৃষকদের দুরবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, সারা দেশের কৃষকরা আলুর ন্যায্যমূল্য পাচ্ছেন না। যদি তারা ভবিষ্যতে আলু চাষ না করেন, তাহলে এর প্রভাব বাজারে পড়বে এবং দাম বেড়ে যাবে।

আপডেট : ১২:৪৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫