চুয়াডাঙ্গা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করল অন্তর্বর্তী সরকার

Padma Sangbad
২৪০

অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম।

রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। তবে ৮ আগস্টের দিনটিকে আর কোনো জাতীয় দিবস হিসেবে পালিত হবে না।

এর আগে গত সপ্তাহে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের তারিখ ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এ উপলক্ষে একটি সরকারি পরিপত্রও জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই পরিপত্রে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশনা দেওয়া হয় এবং একে ‘খ’ শ্রেণির জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিবসটি আর রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে না। সরকারের সিদ্ধান্তে স্পষ্ট হয়ে উঠেছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় শহীদদের স্মরণ এবং গণ-অভ্যুত্থানের গুরুত্বকে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার।

আপডেট : ০১:৪৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫