আন্তঃনগর ট্রেনের বগি ও স্টেশন সংস্কারের দাবি, চরম ভোগান্তিতে যাত্রীরা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দৈনিক পদ্মা সংবাদ।
দেশের অন্যতম আরামদায়ক ও নিরাপদ গণপরিবহন হিসেবে ট্রেন ভ্রমণের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন চাকরি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া কিংবা ভ্রমণের উদ্দেশ্যে হাজারো মানুষ ট্রেনকে বেছে নিচ্ছেন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য ট্রেন যাত্রীদের প্রথম পছন্দ হলেও কিছু অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
বিশেষ করে আলমডাঙ্গা ও কুষ্টিয়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনের প্লাটফর্ম দীর্ঘদিন ধরে নিচু অবস্থায় থাকায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ট্রেনে উঠানামায় মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। যাত্রীদের দাবি, দ্রুত এসব স্টেশনের প্লাটফর্ম আধুনিকায়ন ও সংস্কার করা জরুরি।
অন্যদিকে আন্তঃনগর ট্রেনের বিভিন্ন বগি যেমন— ক, খ, গ, ঘ কিংবা ঙ বগির অবস্থান নির্দিষ্টভাবে চিহ্নিত না থাকায় যাত্রীরা প্রতিনিয়ত বিভ্রান্তিতে পড়ছেন। ট্রেন স্টেশনে প্রবেশের পর যাত্রীরা নিজ নিজ আসনের বগি খুঁজতে ছোটাছুটি করতে গিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হন। এতে নারী ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।
যাত্রী সাধারণের অভিযোগ, অনেক স্টেশনে মাইকে বগির অবস্থান সম্পর্কে পূর্ব ঘোষণা দেয়া হয় না। ফলে টিকিটে নির্ধারিত বগি থাকা সত্ত্বেও যাত্রীরা সময়মতো সঠিক স্থানে পৌঁছাতে পারেন না।
এ বিষয়ে সচেতন মহল মনে করছেন, স্টেশন মাস্টার ও সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ যদি মাইকে নির্দিষ্ট বগির অবস্থান আগেই ঘোষণা করেন এবং প্লাটফর্মে সুস্পষ্ট নির্দেশনা বোর্ড স্থাপন করেন, তাহলে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
সাধারণ যাত্রীদের দাবি, দ্রুত স্টেশন সংস্কার, প্লাটফর্ম উঁচুকরণ এবং আন্তঃনগর ট্রেনের বগি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করা হোক।



















