চুয়াডাঙ্গা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কার্পাসডাঙ্গায় মাটি খুঁড়ে পাওয়া গেলো হাঁড়িভর্তি ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা:সরকারী কোষাগারে জমা হবে

Padma Sangbad
২০২

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় স্থানীয়রা শত বছরের পুরোনো রুপা সদৃশ ধাতব মুদ্রা উদ্ধার করেছেন। মুদ্রাগুলো পরীক্ষা-নিরীক্ষার প্রস্তুতি চলছে।

জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণ করার জন্য শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গতকাল শনিবার সকালে মাটি খুঁড়তে গিয়ে একটি মাটির পাত্র দেখতে পান। পরে এর মধ্যে শত বছরের পুরোনো ধাতব মুদ্রা উদ্ধার করেন।

শহিদুল ইসলাম জানান, মাটির হাঁড়ির মতো কিছু বের হওয়ার পর সেটির

ভেতরে প্রচুর রূপা সদৃশ ধাতব মুদ্রা দেখতে পান। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পুলিশ ও স্থানীয় প্রশাসনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুদ্রাগুলো উদ্ধার করে। তিনি আরও বলেন, ‘আমি স্থানীয় দুজন জুয়েলারি ব্যবসায়ীকে দেখিয়েছি। তারা এটাকে রুপা বলছেন। উদ্ধার মুদ্রাগুলো ব্রিটিশ আমলের, ১৮৬৫ থেকে ১৯০৮ সালের মধ্যে ছাপা। প্রতিটি মুদ্রার গায়ে খোদাই করা আছে ‘ইস্ট ইন্ডিয়া অেম্পানি’র নাম। মোট ১ হাজার ৮৭৬টি ধাতব মুদ্রা উদ্ধার করা হয়েছে। স্থানীয় বর্ণকাররা জানিয়েছেন, প্রতিটি মুদ্রার বর্তমান বাজারমূল্য কলা স্কুল নয়। তবে প্রাচীন ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অনেক বেশি হতে পারে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, ‘উদ্ধার মুদ্রাগুলো খুবই মূল্যবান। প্রাচীন ঐতিফের অংশ বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এগুলো পরীক্ষার জন্য পুলিশের সহযোগিতায় স্থানীয় সোনার দোকানে পাঠিয়েছি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক অফিল ইসলাম বলেন,সরকারি কোষাগরে জমা করা হবে , যেহেতু এটা রাষ্ট্র্রীয় সম্পত্তি।।

আপডেট : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫