চুয়াডাঙ্গা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল, ক্যাডার হলেন ১৮০৭ জন

Padma Sangbad
৮৯

অনলাইন ডেস্ক
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ১৭-এর বিধান ও ক্ষমতাবলে পিএসসি ৪৫তম বিসিএসেরক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করলো। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৮০৭টি পদে নিয়োগের সুপারিশ করা হলো।

শিগগিরই নন-ক্যাডার পদগুলোতেও নিয়োগের সুপারিশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা পিএসসি সংরক্ষণ করে।

ফলাফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে প্রার্থীরা ফল জানতে পারবেন।

সেক্ষেত্রে PSC45Registration Number লিখে 16222-এ পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।

আপডেট : ০১:৪১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫