চুয়াডাঙ্গা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

Padma Sangbad
২২

যশোর প্রতিনিধি:

ডেঙ্গুর ঝুঁকি থেকে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে যশোরের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক ওরিয়েন্টেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. মৌসুমি বিনতে মানিক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মাজেদুর রহমান এবং বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।

কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ, সংক্রমণের ঝুঁকি এবং তা প্রতিরোধের নানা উপায় নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। বিশেষ করে বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা ফুলের টবে জমে থাকা স্বচ্ছ পানি অপসারণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আলোচনা পর্ব শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ ও খেলার মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু দমনে কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক উদ্যোগ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হলে এবং নিজ নিজ পরিবার ও প্রতিবেশীদের উদ্বুদ্ধ করলে এডিস মশার বংশবিস্তার রোধ করা অনেক সহজ হবে।

আপডেট : ১০:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬